ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোম্পানীগঞ্জে রিলিফের স্লিপ নিয়ে জালিয়াতি, আটক ২  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২৩ মে ২০২০
কোম্পানীগঞ্জে রিলিফের স্লিপ নিয়ে জালিয়াতি, আটক ২  
আটক সজিব ও পারভেজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রিলিফের স্লিপ জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে আটকদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে বিকেলের দিকে উপজেলার চর ফকিরা ইউপিতে এ ঘটনা ঘটে।

আটকরা হচ্ছেন, চর ফকিরা ১ নম্বর ওয়ার্ডের মুনুসুর আলী মাঝি বাড়ির আব্দুল কুদ্দুস’র ছেলে মো.সজিব, চর ফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির আবদু রবের ছেলে পারভেজ।

চর ফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন জানান, পারভেজ চর ফকিরা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জি আর রিলিফের কার্ডধারী সুবিধাভোগী।

এ সুযোগে সে চাপরাশীরহাট বাজারের কম্পিউটার দোকানদার সজিব’র যোগসাজশে জি আর রিলিফের বেশ কয়েকটি মূল কার্ডকে স্ক্যান করে শতাধিক কার্ডধারীর রিলিফের চাল আত্মসাৎ করে। পরে এ অনিয়ম ও দুর্নীতি পরিষদের সদস্যদের নজরে আসলে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।

একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে পুলিশ হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!